এই বক্তব্যটি আমাদিগকে স্মরণ করাইয়া দেয় যে, একটি ছাদ বা দালান যেমন ইহার নীচে বা ইহার ছায়াতলে বসবাসকারীর নিরাপত্তা বিধান করে, তেমনি নিখিল বিশ্বের বিভিন্ন দূরবর্তী অংশগুলিও আমাদের পৃথিবী নামীয় গ্রহটির নিরাপত্তা বিধান করিয়া থাকে। যাহারা আকাশমালা, তারকারাজি, মেঘ-বৃষ্টি ইত্যাদি অন্যান্য আকাশমণ্ডলের দৃশ্য ও ঘটনাবলীর বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন, তাহারা জানেন যে, পৃথিবী হইতে অনেক বড় বড় বস্তু পৃথিবীর উপরে সবদিকে থাকিয়া, নিজ নিজ কক্ষপথে নিঃসীম শূন্যে ভাসমান অবস্থায় রহিয়া, পৃথিবীর স্থিতি ও নিরাপত্তাকে নিশ্চিত করিতেছে। এখানে ইশারা দেওয়া হইয়াছে যে, এই বস্তুজগতের পূর্ণতা ও সার্থকতা নির্ভর করে, পার্থিব ও স্বর্গীয় উভয় ধরণের শক্তির সমন্বয় সাধনের উপর।
Visitor Edits