দুর্বল বিশ্বাসের অধিকারী মোনাফেকরা তাহাদের দৃষ্টিশক্তি প্রায় হারাইয়া ফেলিয়াছে। তাহারা এখনও সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারায় নাই। তবে যদি তাহারা বার বার এমন অবস্থায় পতিত হয়, যেখানে সাহস ও আত্মত্যাগ প্রয়োজন, যেমন বিজলী ও বজ্রপাতের সময়ে বাহিরে যাইতে হইলে সাহস ও ত্যাগের মনোভাব থাকা দরকার, সেইরূপ অবস্থার সম্মুখীন হইলে, ইহারা নিজেদের দৃষ্টিশক্তি (ঈমান) কে সম্ভবতঃ হারাইয়াই ফেলিবে। কিন্তু আল্লাহ্র বিধান এমনই যে, সকল বিজলী-চম্কানীর সাথেই বজ্রপাত হয় না। প্রায় সময়েই দেখা যায়, বিজলীর আলোর চমক অন্ধকারের পর্দা সরাইয়া দিয়া, পথিককে পথ চলিতে সাহায্য করে। যখন ইসলাম বিজয় ও উন্নতির দিকে যায়, তখন এই মোনাফেকরা মুসলমানদের দলে ভীড়ে। কিন্তু যখন বিজলীর আলোর সাথে বজ্রপাতও নামে অর্থাৎ যখন অবস্থা এমন দাঁড়ায় যে, ধন, প্রাণ ও সম্পদ বিলাইবার সময় উপস্থিত হয়, তখন তাহারা চোখে সবই অন্ধকার দেখে, তাহারা হতভম্ব হইয়া দাঁড়াইয়া যায় এবং বিশ্বাসীদের সাথে চলিতে অস্বীকৃতি জানায়।
৪১