৩৪৩৯

‘কুরায়শ’ শব্দটি ‘কারাশা’ ধাতু হইতে উৎপন্ন। ‘কারাশা’ অর্থ সে এখান-সেখান হইতে ইহা সংগ্রহ করিয়া একত্রিত করিয়াছে অথবা ইহার একাংশকে অপরাংশের সহিত সংযুক্ত করিয়াছে (আকরাব)। কুরায়শ গোত্রকে এই নামে এই জন্য অভিহিত করা হইয়াছে যে, তাহাদের পূর্বপুরুষগণের মধ্যে ‘কুসাই ইব্‌নে কিলাব বিন্‌ নয্‌র’ নামক ব্যক্তি, যাযাবর আরবদেরকে দেশের বিভিন্ন স্থান হইতে আনিয়া মক্কায় একত্রে বসবাসের ব্যবস্থা করিয়াছিলেন। ‘বন্ধু কানানহ্‌’দের মধ্যে একমাত্র নযরের বংশধরগণই মক্কাতে স্থায়ীভাবে বসতি স্থাপন করিয়াছিল। তাহারা সংখ্যায় বেশী ছিল না বলিয়া ছোট দল হিসাবে তাহাদিগকে ‘কুরায়্‌শ’ বলা হইত, যাহার অর্থ বিভিন্ন স্থান হইতে সংগৃহীত ছোট দল।

Visitor Edits

January 28, 2026 6:44 pmPending Review
‘কুরায়্‌শ’ শব্দটি ‘কারাশা’ ধাতু হইতে উৎপন্ন। ‘কারাশা’ অর্থ সে এখান-সেখান হইতে ইহা সংগ্রহ করিয়া একত্রিত করিয়াছে অথবা ইহার একাংশকে অপরাংশের সহিত সংযুক্ত করিয়াছে (আকরাব)। কুরায়্‌শ গোত্রকে এই নামে এই জন্য অভিহিত করা হইয়াছে যে, তাহাদের পূর্বপুরুষগণের মধ্যে ‘কুসাই ইব্‌নে কিলাব বিন্‌ নয্‌র’ নামক ব্যক্তি, যাযাবর আরবদেরকে দেশের বিভিন্ন স্থান হইতে আনিয়া মক্কায় একত্রে বসবাসের ব্যবস্থা করিয়াছিলেন। ‘বন্ধু কানানহ্‌’দের মধ্যে একমাত্র নযরের বংশধরগণই মক্কাতে স্থায়ীভাবে বসতি স্থাপন করিয়াছিল। তাহারা সংখ্যায় বেশী ছিল না বলিয়া ছোট দল হিসাবে তাহাদিগকে ‘কুরায়্‌শ’ বলা হইত, যাহার অর্থ বিভিন্ন স্থান হইতে সংগৃহীত ছোট দল।