৩৩৪৪

‘হিল্ল্‌’ অর্থঃ (ক) যাহা করা আইনসিদ্ধ, (খ) উদ্দিষ্ট বস্তু, (গ) কোন স্থানে অবতরণ করা বা অবস্থান করা (লেইন)। মূল ধাতুতে এই সবগুলি অর্থই রহিয়াছে। অতএব আয়াতটির অর্থ দাঁড়াইবেঃ (১) তোমার শত্রুরা তোমার ক্ষতি-সাধন করা, এমন কি তোমাকে মারিয়া ফেলাও আইন-সঙ্গত মনে করে; অথচ এই মক্কা নগরী এতই পবিত্র যে, কোন প্রাণীকে হত্যা করাতো দূরের কথা, এই নগরীর সীমানার মাঝে একটি প্রাণীর সাধারণ ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ; (২) এই পবিত্র নগরীতে তুমিই একমাত্র ব্যক্তি যাহার বিরুদ্ধে সর্বপ্রকারের গালমন্দ, ক্ষয়-ক্ষতি, আঘাত, নিষ্ঠুরতা ও হতাসাধনসহ জান-মাল, সম্মান-সম্ভ্রম নাশ ইত্যাদি সবই তাহারা বৈধ বলিয়া মনে করে; (৩) যে মক্কানগরী হইতে তোমাকে নির্বাসিত করা হইতেছে, নিশ্চয় জানিয়া রাখ তুমি ইহাতে বিজয়ীর বেশে আসিয়া প্রবেশ করিবে; (৪) তুমি যখন বিজয়ীর ঝাণ্ডা নিয়া এই নগরীতে ফিরিয়া আসিবে, তখন অল্পদিনের জন্য এই নগরীর পবিত্রতা রক্ষা ও পালনের দায়িত্ব হইতে তোমাকে অব্যাহতি দেওয়া হইবে। কেননা, এই নগরীর লোকেরাই নিরীহ ও নিরপরাধ মুসলমানদের উপর অকথ্য নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড চালাইয়া নিজেদেরকে এই নগরীর পবিত্র আইনের বাহিরে নিক্ষেপ করিয়াছে; আর তোমার মক্কা-বিজয়ের পরে, তাহারা তোমারই অনুকম্পার ভিখারী হইবে।

Visitor Edits

January 26, 2026 7:47 amPending Review
‘হিল্ল্‌’ অর্থঃ (ক) যাহা করা আইনসিদ্ধ, (খ) উদ্দিষ্ট বস্তু, (গ) কোন স্থানে অবতরণ করা বা অবস্থান করা (লেইন)। মূল ধাতুতে এই সবগুলি অর্থই রহিয়াছে। অতএব আয়াতটির অর্থ দাঁড়াইবেঃ (১) তোমার শত্রুরা তোমার ক্ষতি-সাধন করা, এমন কি তোমাকে মারিয়া ফেলাও আইন-সঙ্গত মনে করে; অথচ এই মক্কা নগরী এতই পবিত্র যে, কোন প্রাণীকে হত্যা করাতো দূরের কথা, এই নগরীর সীমানার মাঝে একটি প্রাণীর সাধারণ ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ; (২) এই পবিত্র নগরীতে তুমিই একমাত্র ব্যক্তি যাহার বিরুদ্ধে সর্বপ্রকারের গালমন্দ, ক্ষয়-ক্ষতি, আঘাত, নিষ্ঠুরতা ও হত্যাসাধনসহ জান-মাল, সম্মান-সম্ভ্রম নাশ ইত্যাদি সবই তাহারা বৈধ বলিয়া মনে করে; (৩) যে মক্কানগরী হইতে তোমাকে নির্বাসিত করা হইতেছে, নিশ্চয় জানিয়া রাখ তুমি ইহাতে বিজয়ীর বেশে আসিয়া প্রবেশ করিবে; (৪) তুমি যখন বিজয়ীর ঝাণ্ডা নিয়া এই নগরীতে ফিরিয়া আসিবে, তখন অল্পদিনের জন্য এই নগরীর পবিত্রতা রক্ষা ও পালনের দায়িত্ব হইতে তোমাকে অব্যাহতি দেওয়া হইবে। কেননা, এই নগরীর লোকেরাই নিরীহ ও নিরপরাধ মুসলমানদের উপর অকথ্য নিপীড়ন-নির্যাতন ও হত্যাকাণ্ড চালাইয়া নিজেদেরকে এই নগরীর পবিত্র আইনের বাহিরে নিক্ষেপ করিয়াছে; আর তোমার মক্কা-বিজয়ের পরে, তাহারা তোমারই অনুকম্পার ভিখারী হইবে।