৩৩

‘ইয়াস্‌তাহযিয়ু বি-হিম’ মানে তিনি তাহাদিগকে হাসি-ঠাট্টার শাস্তি দিবেন। কেননা, যে শব্দ দ্বারা দুষ্কর্ম প্রকাশ পায়, আরবীতে অনেক সময় ঐ শব্দটি দ্বারাই প্রতিক্রিয়ারূপে দুষ্কর্মের শাস্তিও প্রকাশ করা হইয়া থাকে। ‘দুষ্কর্মের শাস্তি ঐ দুষ্কর্মেরই অনুরূপ’ (৪২ঃ৪১)। প্রসিদ্ধ আরব কবি আমর-বিন-কুলসুম লিখিয়াছেনঃ ‘আলা লা ইয়াজ্‌হালান আহাদুন আলায়না, ফানাজ্‌হাল ফাউকা জাহ্‌লিল জাহেলীন, অর্থাৎ সাবধান! কেহ যেন আমাদের বিরুদ্ধে অজ্ঞতাকে ব্যবহার না করে, কেননা সেক্ষেত্রে আমরা অধিকতর অজ্ঞতা দেখাইয়া ছাড়িব’। এখানে ‘আমরা অধিকতর অজ্ঞতা দেখাইয়া ছাড়িব’ অর্থ আমরা অজ্ঞতার যথাযোগ্য শাস্তি দিব (মুয়াল্লাকাত)।

Visitor Edits

February 9, 2026 1:22 pmPending Review
‘ইয়াস্‌তাহযিয়ু বি-হিম’ মানে ‘তিনি তাহাদিগকে হাসি-ঠাট্টার শাস্তি দিবেন’। কেননা, যে শব্দ দ্বারা দুষ্কর্ম প্রকাশ পায়, আরবীতে অনেক সময় ঐ শব্দটি দ্বারাই প্রতিক্রিয়ারূপে দুষ্কর্মের শাস্তিও প্রকাশ করা হইয়া থাকে। ‘দুষ্কর্মের শাস্তি ঐ দুষ্কর্মেরই অনুরূপ’ (৪২ঃ৪১)। প্রসিদ্ধ আরব কবি আমর-বিন-কুলসুম লিখিয়াছেন : ‘আলা লা ইয়াজ্‌হালান আহাদুন আলায়না, ফানাজ্‌হাল ফাউকা জাহ্‌লিল জাহেলীন, অর্থাৎ সাবধান ! কেহ যেন আমাদের বিরুদ্ধে অজ্ঞতাকে ব্যবহার না করে, কেননা সেক্ষেত্রে আমরা অধিকতর অজ্ঞতা দেখাইয়া ছাড়িব’। এখানে ‘আমরা অধিকতর অজ্ঞতা দেখাইয়া ছাড়িব’ অর্থ আমরা অজ্ঞতার যথাযোগ্য শাস্তি দিব (মুয়াল্লাকাত)।