হযরত মূসা (আঃ) এর উপদেশ ও আদেশ অগ্রাহ্য করিয়া, যাহারা প্রতিশ্রুত ভূমি\’র দিকে অগ্রসর হইতে সাহস করিল না, তাহারা সিনাই-এর পার্বত্য অঞ্চলে ঘুরিতে ঘুরিতে অবশেষে বনাঞ্চলেই বিনষ্ট হইয়া গেল। অতঃপর, তাহাদের মধ্য হইতে নূতন বংশের উদ্ভব ঘটিলে তাহারা নব উৎসাহে প্রণোদিত হইয়া যিহোশূয়ের নেতৃত্বে প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করে। অন্যত্র কুরআন বলে “অতঃপর আমরা তোমাদের মৃত্যুর পর, তোমাদিগকে উত্থিত করিলাম” (২ঃ৫৭)।