মহা বিচারের দিনে অবিশ্বাসীরা ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হইবে। ঝড়ের মুখে ভূষির মত তাহারাও উড়িয়া যাইবে। এই আয়াতের অন্য অর্থ হইতে পারে যে, অতি শীঘ্রই বড় বড় সাম্রাজ্যগুলি খণ্ড-বিখণ্ড ও চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইবে। এই আয়াত ও পূর্ববর্তী আয়াত মিলিতভাবে একটি বিষয়ের প্রতি ইশারা দান করে যে, পুরাতন, ঘুণেধরা, অচল সমাজ-ব্যবস্থার দ্রুত অবসান হইতে চলিয়াছে এবং সেইস্থলে একটি নূতন, কার্যকরী ও সচল সমাজব্যবস্থা প্রবর্তিত হইতে যাইতেছে। এই আয়াতগুলি অবশ্য কিয়ামতের দিনের বেলায়ও সমভাবে প্রযোজ্য।