২৬৯৮

তাহারা (ফেরাউনের দল) কী ভয়ানক অপমান ও অসম্মানের বোঝা মাথায় নিয়া ধ্বংস প্রাপ্ত হইল! তাহাদের জন্য না কেহ কাঁদিল, না কেহ একটু সম্মান দেখাইল, না কেহ একটি শোক-গাঁথা গাহিল। হতভাগা বাদশাহ যে নিজেকে ঔদ্ধত্ত ও দম্ভভরে ও সগর্বে খোদা বলিয়া অভিহিত করিত, সে সমুদ্রের গভীর জলে তলাইয়া গেল (১০ঃ৯১)। ধ্বংসের প্রাক্কালে এই অবিস্মরণীয় কথাগুলি তাহার মুখ হইতে নিঃসৃত হইয়াছিল— বনী ইসরাঈল জাতি যে আল্লাহ্‌র উপর বিশ্বাস রাখে, আমিও সেই আল্লাহ্‌র উপরই বিশ্বাস স্থাপন করিলাম। তিনি ছাড়া অন্য কোন উপাস্য নাই।