‘উম্মুল কিতাব’ অর্থ আদেশ-নিষেধের উৎসস্থল (লেইন); ইহা দ্বারা বুঝায় যে, আল্লাহ্র কাছে কুরআনের অস্তিত্ব প্রথম হইতেই ছিল। ইহাই যে সকল শরীয়াতের আসল ভিত্তি, তাহা সর্বজ্ঞানী আল্লাহ্ প্রথম হইতেই নির্ধারিত করিয়াছিলেন; অথবা শেষ শরীয়াতের ভিত্তি হিসাবে কুরআনকে প্রথম হইতেই নির্ধারিত করিয়া রাখা হইয়াছিল।