মানুষকে স্ব-ইচ্ছা ও স্ব স্ব বিবেক-বুদ্ধিমত কাজ করার স্বাধীনতা দেওয়া হইয়াছে, অতএব তাহার কাজকর্মের দায়িত্ব তাহাকেই বহন করিতে হইবে। সত্যকে দেখাইয়া দিলেও অবিশ্বাসীগণ গায়ের জোরে তাহা অস্বীকার করিতে থাকে, ফল এই দাঁড়ায় যে, সেই সত্যকে দেখার ক্ষমতাই তাহারা হারাইয়া ফেলে। পূর্ববর্তী আয়াতে বলা হইয়াছে “তাহাদের মুখের উপর মোহর করিয়া দিব” ইহার তাৎপর্যও প্রায় একই।