২৩৮

ইসলামের অভ্যুদয়ের পূর্বে কুরাইশ ও বনু কিনানা গোত্রের লোকেরা, অন্যান্য হজ্জযাত্রীদের সাথে আরাফাতের ময়দানে যাইত না। তাহারা মাশ্‌আরুল হারামে থামিয়া যাইত এবং আরাফাত হইতে প্রত্যাগত লোকদের সহিত যোগদান করিবার জন্য অপেক্ষা করিত। এই আয়াতে এবং পূর্ববর্তী আয়াতে তাহাদিগকে নির্দেশ দেওয়া হইল, তাহারাও যেন মাশ্‌আরুল হারামে না থামিয়া অন্যান্য সকলের সাথে আরাফাত পর্যন্ত যায় এবং অন্যান্য লোকে যাহা যাহা পালন করে, তাহারাও যেন সেই সব পালন করে। আরাফাত হইতে ফিরার পথে মাশ্‌আরুল হারামে পৌঁছিয়া, তীর্থযাত্রীরা ‘মীনায়’ গমন করিবে। সেখানে কুরবানীর পশু যবাহ করার পর, ইহ্‌রাম অবস্থার অবসান হইবে।

Visitor Edits

February 15, 2026 11:13 amPending Review
ইসলামের অভ্যুদয়ের পূর্বে কুরাইশ ও বনু কিনানা গোত্রের লোকেরা, অন্যান্য হজ্জযাত্রীদের সাথে আরাফাতের ময়দানে যাইত না। তাহারা মাশ্‌আরুল হারামে থামিয়া যাইত এবং আরাফাত হইতে প্রত্যাগত লোকদের সহিত যোগদান করিবার জন্য অপেক্ষা করিত। এই আয়াতে এবং পূর্ববর্তী আয়াতে তাহাদিগকে নির্দেশ দেওয়া হইল, তাহারাও যেন মাশআরুল হারামে না থামিয়া অন্যান্য সকলের সাথে আরাফাত পর্যন্ত যায় এবং অন্যান্য লোকে যাহা যাহা পালন করে, তাহারাও যেন সেই সব পালন করে। আরাফাত হইতে ফিরার পথে মাশ্‌আরুল হারামে পৌঁছিয়া, তীর্থযাত্রীরা ‘মীনায়’ গমন করিবে। সেখানে কুরবানীর পশু যবাহ্‌ করার পর, ‘ইহ্‌রাম’ অবস্থার অবসান হইবে।