২২৩৭

ইল্‌ম (জ্ঞান) দুই প্রকারঃ (ক) কোন কিছু অস্তিত্ববান হওয়ার পূর্বেই জানা। এই প্রকার জ্ঞান এই স্থানে ব্যক্ত হয় নাই, কেননা আল্লাহ্‌তা’লাই দৃশ্য এবং অদৃশ্য সম্বন্ধে অবগত (৫৯ঃ২৩), (খ) কোন কিছু সংঘটিত হইয়া যাওয়ার পর জানা। ইহা দ্বিতীয় প্রকার জ্ঞান। এইরূপ জ্ঞানই এস্থলে বুঝানো হইয়াছে। এই আয়াতের অর্থ হয় যে, আল্লাহ্‌তা’লার মৌলিক জ্ঞান বাস্তবে সংঘটিত জ্ঞানে রূপায়িত হইবে। অথবা ইহার অর্থ এই যে, আল্লাহ্‌তা’লা মিথ্যাবাদীকে সত্যবাদী হইতে স্বতন্ত্রভাবে চিহ্নিত করিবেন, যেভাবে ‘ইল্‌ম’ শব্দটি দুই বস্তুর মধ্যে পার্থক্য- করণের ধারণাও জ্ঞাপন করে, বিশেষতঃ যখন ‘ইল্‌ম’ শব্দের পরে ‘মিন’(হইতে) যোগ হয়। দেখুন ২ঃ১৪৪ এবং ৩ঃ১৪১। মো’মেনদিগকে অত্যন্ত দুঃখ-কষ্টের মধ্য দিয়া অতিক্রম করিতে হয় এবং তাহাদের ঈমান কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। এহেন অবস্থার পরেই তাহারা অগ্নি-পরীক্ষা হইতে কৃতকার্যতার সহিত বাহির হইয়া আসে তখন ইহা নিশ্চিত প্রমাণিত হয় যে, তাহারা আল্লাহ্‌তা’লার নিষ্ঠাবান সত্য বান্দা। এভাবে মোনাফেক এবং ভ্রান্ত-বিশ্বাসের দাবীদার হইতে তাহাদিগকে স্বতন্ত্রভাবে প্রকাশ করা হয়।

Visitor Edits

January 12, 2026 4:39 amApproved