২২১৭

আয়াতটির দুইটি ব্যাখ্যা হয়ঃ (১) ইসরাঈলীগণ ইহার আগেই মৃৎপাত্র, চুনাপাথর, ইট প্রভৃতির ভাটিতে দিনমজুরের কাজ করিতেছিল। তাহাদের এই অসম্মানজনক অবস্থার প্রতি পরোক্ষ উল্লেখপূর্বক ফেরাউন বোধ হয় উপহাস করিয়া হামানকে বলিয়াছিল, ‘এই লোকগুলির হাতে মনে হয় করার মত যথেষ্ট কাজ নাই। পর্যাপ্ত অবসর পাওয়ার কারণে তাহারা নবুওয়াতের স্বপ্ন দেখিতে শুরু করিয়াছে। তাহাদিগকে অবশ্যই কঠোর পরিশ্রমের কাজে লাগাইতে হইবে, তখন তাহাদের হুশ হইবে এবং খোদা ও নবুওয়াত সম্বন্ধে অলীক মোহ পরিত্যাগ করিবে’; (২) মিশরবাসীরা জ্যোতির্বিদ্যায় খুবই সুপণ্ডিত ছিল। তাহারা নক্ষত্রসমূহের গতিবিধি লক্ষ্য করিবার জন্য উঁচু মানমন্দির নির্মাণ করিয়াছিল। সেই কারণে ফেরাউন বিদ্রুপাত্মক ভাবে হামানকে তাহার জন্য এক অত্যুচ্চ মানমন্দির নির্মাণ করিতে বলিয়াছিল, যেখান হইতে সে মূসা (আঃ)-এর খোদাকে এক নজর দেখিতে পারিবে।

Visitor Edits

January 11, 2026 3:26 amApproved