২২১১

এই আয়াত হইতে উদ্ভূত সিদ্ধান্ত সাধারণতঃ যাহা বিবেচিত হওয়া উচিৎ ইহার গঠন প্রণালী উহা সমর্থন করে না অর্থাৎ শো’আয়ব বা জেথ্রো তাঁহার কন্যাদের মধ্য হইতে একজনকে হযরত মূসা (আঃ)-এর সঙ্গে আট বা দশ বৎসরের কাজের বিনিময়ে বিবাহ দিতে রাজি হইয়াছিলেন। আসল ব্যাপারটি অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয় যে, শো’আয়্‌ব অধিক বৃদ্ধ হইয়া যাওয়ায় তাঁহার পশুপাল রক্ষণাবেক্ষণের জন্য একজন সৎলোকের প্রয়োজন ছিল এবং হযরত মূসা (আঃ)-এর মধ্যে প্রয়োজনীয় গুণাবলী থাকায় তাহাকে তিনি (শো’আয়্‌ব) তাঁহার কন্যার পরামর্শমতে কাজে নিয়োজিত করিয়াছিলেন। চাকুরীর মেয়াদ আট অথবা দশ বৎসর মানিয়া লওয়া হইয়াছিল। শো’আয়্‌ব আল্লাহ্‌ওয়ালা (ধার্মিক) লোক ছিলেন, হয়তঃ তিনি বুঝিতে পারিয়াছিলেন অথবা ইলহাম দ্বারা আল্লাহ্‌তা’লা তাঁহাকে জ্ঞাত করিয়াছিলেন যে, হযরত মূসা (আঃ)-এর জন্য এক বিরাট ভবিষ্যৎ রহিয়াছে। অতএব তিনি তাঁহার কন্যাদের মধ্যে একজনকে হযরত মূসা (আঃ)-এর সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়াছিলেন এবং ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন যে, তাঁহার জামাতা কিছুকাল তাঁহার সঙ্গে বাস করিবে এবং সৎসংসর্গে উপকৃত হইবে। এই উদ্দেশ্যে বিবাহের একটি শর্ত এইরূপ আরোপ করিয়াছিলেন যে, মূসা (আঃ)-কে তাঁহার (শো’আয়্‌ব) সঙ্গে আট অথবা দশ বৎসর বসবাস করিতে হইবে। সুতরাং ইহা সঠিক নহে যে, শো’আয়্‌ব তাঁহার কন্যাকে আট অথবা দশ বৎসরের কাজের বিনিময়ে হযরত মূসা (আঃ)-এর সঙ্গে বিবাহ দিতে চাহিয়াছিলেন। শো’আয়্‌বের নিকট হইতে হযরত মূসা (আঃ) কাজের পারিশ্রমিক যাহাই পাইয়া থাকুন না কেন উহার সহিত বিবাহ প্রস্তাবের কোনই সম্পর্ক ছিল না।

Visitor Edits

January 10, 2026 1:12 pmApproved