২১৯৮

‘অ্যামন’ দেবতার প্রধান পুরোহিতের উপাধি ছিল ‘হামান’; মিশরীয় ভাষাতে ‘হাম’ এর অর্থ উচ্চ মর্যাদার পুরোহিত। মিশরীয়দের বিশ্বাসমতে অ্যামন দেবতা অপর সমস্ত মিশরীয় দেব-দেবীকে নিয়ন্ত্রণ করিত। হামান রাজকোষ এবং শস্যভাণ্ডার উভয়ের পরিচালক ছিল এবং সৈন্যদলের থীবসবাসী সকল কারীগরদিগেরও পরিচালক ছিল। তাহার নাম ছিল নেবুন্নেফ এবং সে রাজা দ্বিতীয় রামেসিস এবং তাহার পুত্র মেরেনেপ্তার অধীনে প্রধান পুরোহিত ছিল। দেশের সমস্ত যাজকবর্গের সর্বাপেক্ষা সম্পদশালী যাজকীয় প্রতিষ্ঠানের প্রধান হওয়ার কারণে তাহার ক্ষমতা ও সম্মান অনেক বৃদ্ধি পাইয়াছিল। সে অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক বিরোধী দল নিয়ন্ত্রণ করিত, এমন কি তাহার নিজস্ব ব্যক্তিগত সৈন্যবাহিনীও ছিল (এ ষ্টোরী অব ইজিপ্ট বাই জেমস্ হেনরী ব্রিক্টেড, পি, এইচ, ডি)। পারস্য সম্রাট আহাস্যুরাস, যিনি হযরত মূসা (আঃ)-এর অনেক যুগ পরে বাস করিতেন, তাহারও এক মন্ত্রীর নাম ‘হামান’ ছিল বলিয়া কথিত আছে। একই নামের দুই ব্যক্তি ভিন্ন দুই সময়ে থাকা কোন আশ্চর্য বা আপত্তিকর কিছু নহে।

Visitor Edits

January 12, 2026 5:20 pmApproved