এই উক্তির অর্থ হইতে পারেঃ (ক) যে ব্যক্তি আগুনের অনুসন্ধানে আছে এবং যে ইহার নিকটে আছে; (খ) যে প্রকৃত আগুনের মধ্যে আছে এবং যে ইহাতে প্রবিষ্ট হইতে উদ্যত। আগুন আল্লাহ্-প্রেমের প্রতীক অথবা কষ্টের পরীক্ষা বা মানসিক যন্ত্রণার প্রতীক। আগুন আল্লাহ্ ছিল না, আল্লাহ্ও আগুনের মধ্যে ছিলেন না, উহা কেবল ঐশী নিদর্শন ছিল, যাহার ঔজ্জ্বল্য নিকটবর্তী সকল বস্তুর উপরে পতিত হইয়াছিল।