‘রমযান’ চান্দ্রমাস গুলির মধ্যে নবম মাস। শব্দটি ‘রামাযা’ ধাতু হইতে উৎপন্ন। ‘রামাযাস্ সায়মু’ অর্থ রোযা করার কারণে রোযাদারের ভিতরটা তৃষ্ণায় উত্তপ্ত হইয়া উঠিয়াছে (লেইন)। মাসটির নামকরণ এই কারণে হইয়াছে (১) রোযার কারণে এই মাসটিতে মানুষের তৃষ্ণা ও জ্বালা বৃদ্ধি পায়, (২) এই মাসের ইবাদত-বন্দেগী মানুষের পাপকে জ্বালাইয়া-পুড়াইয়া নিঃশেষ করে (আসাকির ও মারদাওয়াই) (৩) এই মাসে মানুষের তপস্যা ও সাধনা তাহার মনে স্রষ্টার প্রতি ভালবাসার উত্তাপ সৃষ্টি করে এবং মানবের প্রতি সহানুভূতির উদ্রেক করে। ‘রমযান’ নামটি ইসলামের অবদান। এই মাসটির পূর্বনাম ছিল নাতিক (কাদীর)।
Visitor Edits
‘রমযান’ চান্দ্রমাস গুলির মধ্যে নবম মাস। শব্দটি ‘রামাযা’ ধাতু হইতে উৎপন্ন। ‘রামাযাস্ সায়্মু’ অর্থ রোযা করার কারণে রোযাদারের ভিতরটা তৃষ্ণায় উত্তপ্ত হইয়া উঠিয়াছে (লেইন)। মাসটির নামকরণ এই কারণে হইয়াছে (১) রোযার কারণে এই মাসটিতে মানুষের তৃষ্ণা ও জ্বালা বৃদ্ধি পায়, (২) এই মাসের ইবাদত-বন্দেগী মানুষের পাপকে জ্বালাইয়া-পুড়াইয়া নিঃশেষ করে (আসাকির ও মারদাওয়াই), (৩) এই মাসে মানুষের তপস্যা ও সাধনা তাহার মনে স্রষ্টার প্রতি ভালবাসার উত্তাপ সৃষ্টি করে এবং মানবের প্রতি সহানুভূতির উদ্রেক করে। ‘রমযান’ নামটি ইসলামের অবদান। এই মাসটির পূর্বনাম ছিল নাতিক (কাদীর)।