কোন ব্যক্তির বাড়ীতে বা অফিসে তাহার সাক্ষাৎপ্রার্থী হইলে নিজের পরিচয়-পত্র পাঠাইবার রীতি একটি সঠিক পন্থা, যদ্বারা জানা যায় যে, সেই ব্যক্তি উক্ত সাক্ষাৎপ্রার্থীকে সাক্ষাৎ দানে রাজি আছে কিনা। ইহা কুরআনের উপযুক্ত নির্দেশ মোতাবেক বটে, কিন্তু কুরআন তৎসঙ্গে সালাম জানাইবারও আদেশ দান করিয়াছে যাহা পারস্পরিক প্রীতি, শুভেচ্ছা ও দোয়ার মনোরম প্রতীক স্বরূপ।