১৯৪৬

হজ্জ যাত্রার প্রবর্তন ‘আবুল আম্বিয়া’ হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সময়ে শুরু হইয়াছিল। ইহা প্রতীয়মান হয় এই কথা দ্বারাঃ ‘তুমি সকল লোকের মধ্যে হজ্জের ঘোষণা কর।’ কোন কোন খৃষ্টান লেখকের ধারণা যে, হজ্জ হইতেছে নবী করীম (সাঃ) কর্তৃক আরবদের প্রতিমা উপাসকদিগকে বশীভূত করিবার জন্য ইসলামের মধ্যে প্রতিমা পূজা-ভিত্তিক এক অনুষ্ঠানের প্রবর্তন করা; কিন্তু এই ধারণা ভুল। আসলে হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সময় হইতে আরম্ভ করিয়া হজ্জ-ব্রত অব্যাহত ভাবে চলিয়া আসিতেছে, দূর-দূরান্তের দেশ হইতে লক্ষ লক্ষ মুসলমানের মক্কাতে এই সমাবেশ উক্ত ভবিষ্যদ্বাণী পূর্ণতার অখণ্ডনীয় সত্যতা বহন করে।

Visitor Edits

April 24, 2026 5:17 pmApproved(Admin Modified)