১৯৩৭

এই আয়াত অবিশ্বাসীদিগের প্রতি এক চ্যালেঞ্জ উপস্থাপন করিয়াছে যে, তাহারা নবী করীম (সাঃ)-এর বিরুদ্ধে যতদূর পারে তাহাদের চরম শত্রুতা করিয়া দেখুক, তাহারা তাহার প্রতি ঐশী সাহায্য বন্ধ করিতে পারে কিনা, যাহা তিনি আল্লাহ্‌র নিকট হইতে অবিরাম পাইয়া আসিতেছেন এবং পাইতে থাকিবেন। আকাশে ইহা নির্ধারিত রহিয়াছে যে, ইসলাম ধর্ম নিয়মিত এবং অব্যাহত গতিতে উন্নতি করিতে থাকিবে এবং কেহ এই ঐশী-নিয়মের পরিবর্তন করিতে পারিবে না, এবং ইসলামের দ্রুত অগ্রগতি দেখিয়া কাফেরকুলের দৃষ্টিতে এই কষ্টদায়ক ও অপমানজনক দৃশ্য হইতে একমাত্র মৃতু্যই উহাদিগকে রক্ষা করিবে। ‘সামাউন’ শব্দের ব্যাখ্যা ঘরের সিলিং বা ছাদ করা হইলে (লেইন), আয়াতের অর্থ হইবে, রসূল করীম (সাঃ)-এর বিরুদ্ধবাদীরা তাঁহার মিশনের সফলতার কারণে যদি ক্রুদ্ধ হইয়া পড়ে তাহা হইলে তাহারা ছাদের সঙ্গে দড়ি দিয়া নিজদিগকে ঝুলাইয়া দেউক এবং উহা কাটিয়া দেউক, ইহা সত্ত্বেও ঐশী সাহায্য আসা বন্ধ হইবে না। এই অর্থ ৩ঃ১২০ আয়াত দ্বারা সমর্থিত, যাহার মধ্যে অবিশ্বাসীরা নিন্দিত এবং কঠোরভাবে তিরস্কৃত হইয়াছে। যেমন তোমরা তোমাদের আক্রোশে মরিয়া যাও, নিশ্চয় তোমাদের বক্ষঃদেশে যাহা কিছু নিহিত আছে উহা সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ অবহিত।

Visitor Edits

March 31, 2026 6:41 amPending Review
এই আয়াত অবিশ্বাসীদিগের প্রতি এক চ্যালেঞ্জ উপস্থাপন করিয়াছে যে, তাহারা নবী করীম (সাঃ)-এর বিরুদ্ধে যতদূর পারে তাহাদের চরম শত্রুতা করিয়া দেখুক, তাহারা তাঁহার প্রতি ঐশী সাহায্য বন্ধ করিতে পারে কিনা, যাহা তিনি আল্লাহ্‌র নিকট হইতে অবিরাম পাইয়া আসিতেছেন এবং পাইতে থাকিবেন। আকাশে ইহা নির্ধারিত রহিয়াছে যে, ইসলাম ধর্ম নিয়মিত এবং অব্যাহত গতিতে উন্নতি করিতে থাকিবে এবং কেহ এই ঐশী-নিয়মের পরিবর্তন করিতে পারিবে না; এবং ইসলামের দ্রুত অগ্রগতি দেখিয়া কাফেরকুলের দৃষ্টিতে এই কষ্টদায়ক ও অপমানজনক দৃশ্য হইতে একমাত্র মৃত্যুই উহাদিগকে রক্ষা করিবে। ‘সামাউন’ শব্দের ব্যাখ্যা ঘরের সিলিং বা ছাদ করা হইলে (লেইন), আয়াতের অর্থ হইবে, ‘রসূল করীম (সাঃ)-এর বিরুদ্ধবাদীরা তাঁহার মিশনের সফলতার কারণে যদি ক্রুদ্ধ হইয়া পড়ে তাহা হইলে তাহারা ছাদের সঙ্গে দড়ি দিয়া নিজদিগকে ঝুলাইয়া দেউক এবং উহা কাটিয়া দেউক, ইহা সত্ত্বেও ঐশী সাহায্য আসা বন্ধ হইবে না।’ এই অর্থ ৩ঃ১২০ আয়াত দ্বারা সমর্থিত, যাহার মধ্যে অবিশ্বাসীরা নিন্দিত এবং কঠোরভাবে তিরস্কৃত হইয়াছে। যেমন তোমরা তোমাদের আক্রোশে মরিয়া যাও, নিশ্চয় তোমাদের বক্ষঃদেশে যাহা কিছু নিহিত আছে উহা সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ অবহিত।