১৮৭২

তফসীরাধীন আয়াতে কুরআন সম্পর্কে কাফেরদের তিনটি ভিন্ন ভিন্ন আপত্তির উল্লেখ রহিয়াছে। প্রথমটি হইল কুরআন তালগোল-পাকানো স্বপ্ন বা অলীক কল্পনার সংমিশ্রণ। কিন্তু, যেহেতু ইহাতে সুন্দর এবং সুবিন্যস্ত বিন্যাস প্রণালী বিদ্যমান রহিয়াছে এবং যেহেতু ইহা সংশ্লিষ্ট বিষয় সামগ্রীকভাবে উপস্থাপন করে এবং অতুলনীয় শিক্ষা বহন করে, সেহেতু ইহার বিরুদ্ধে অবিশ্বাসীদিগের যুক্তি টিকাইয়া রাখিতে তাহাদের নিষ্ফল অবস্থা গভীরভাবে অনুভব করিতে পারিয়া তাহারা পূর্ব-যুক্তি পরিত্যাগ করিয়া নূতন যুক্তির অবতারণা করিয়া বলে যে, তিনি (নবী করীম-সাঃ) নিজে ইহা মিথ্যা রচনা করিয়াছেন। কিন্তু পুনরায় তাহারা উপলদ্ধি করে যে, জীবনব্যাপী আঁ-হযরত (সাঃ) সার্বজনীনভাবে ‘বিশ্বস্ত’ এবং ‘সত্যবাদী’ বলিয়া সুখ্যাত ও বিবেচিত ছিলেন, তাই তাহারা এই আপত্তিও পরিত্যাগ করে এবং তাঁহাকে কবি এবং যাদুকর আখ্যায়িত করিতে থাকে। এই সকল অভিযোগ ও আপত্তি ক্রমান্বয়ে উল্লেখিত হইয়াছে এবং কাফেরদিগের একটানা পূর্ব-যুক্তি পরিত্যাগ করিয়া নূতন যুক্তির অবতারণার মধ্যেই নিহিত রহিয়াছে তাহাদের এই স্বীকারোক্তি যে, আপত্তিগুলি নির্বোধ, স্ববিরোধী এবং বিচারের ধোপে টিকে না। কাজেই কুরআন করীম এইগুলিকে এখানে প্রত্যাখ্যান করিয়াছে।

Visitor Edits

January 4, 2026 10:28 amApproved