১৮৪৪

গোবৎসরূপে প্রতিমা নিরর্থক ও অলীক হওয়ার প্রমাণ বর্ণিত হইয়াছে। কারণ উহা তাহার সেবা-দাসগণের সহিত কথা বলিতে পারে না। উপাসনাকারীর প্রার্থনার উত্তর দেয় না যে, এমন খোদায় (দেবমূর্তীর) লাভ কি (২১ঃ৬৬-৬৭)? সে তো একটি গাছের গুঁড়ির মতই অসাড়। জীবনবিহীন মা’বুদ এবং জীবন্ত মা’বূদের মধ্যে প্রভেদ এই যে, জীবন্ত মা’বূদ তাঁহার দাসদের সহিত কথা বলেন ও তাহাদের কাতর প্রার্থনা শোনেন, পক্ষান্তরে অপরটি এরূপ কিছুই করিতে পারে না। ইসলাম ধর্মের আল্লাহ্ তাঁহার ইবাদতকারীগণের সঙ্গে বাক্যালাপ বন্ধ করেন নাই। তিনি এখনও তাঁহার সাধক ও ভক্তদের সহিত কথা বলিয়া থাকেন, যেরূপ হযরত আদম, ইব্‌রাহীম, মূসা, ঈসা (আঃ) এবং নবী করীম মুহাম্মদ (সাঃ)-এর সহিত বলিতেন। আল্লাহ্‌তা’লার সঙ্গে বাক্যালাপের এই জ্বলন্ত নিদর্শনের যেইরূপে পূর্বে প্রয়োজন ছিল সেইরূপে এখনও আছে এবং ভবিষ্যতেও থাকিবে। অতএব তাঁহার বান্দাদের সহিত অনন্তকাল পর্যন্ত তিনি বাক্যালাপ করিতে থাকিবেন।

Visitor Edits

January 1, 2026 10:48 amApproved