১৭৫৪

‘এবং ইহাই তকদীরে নির্ধারিত হইয়া আছে’ উক্তির মর্ম এই যে, পিতা ছাড়াই হযরত মরিয়মের এক পুত্র জন্ম গ্রহণ করিবে এবং এই ঐশী ফয়সালা অপরিবর্তনীয়৷। আল্লাহ্‌তা’লার অপরিবর্তনীয় সিদ্ধান্ত প্রকাশার্থে কুরআন করীমে ‘ক্বাযা ও ক্বদর’ এই দুইটি শব্দের ব্যবহার হইয়াছে । প্রথমোক্ত শব্দে ভাগ্য নির্ধারণ এবং শেষোক্ত শব্দ দ্বারা নিয়তির পরিকল্পনা করা অর্থ বোঝায় । যখন কোন কর্ম পরিকল্পনা বা পদ্ধতি কার্যকর করার জন্য গ্রহণ করা হয় তখন ইহাকে ‘ক্বাযা’ বলা হয় এবং যখন উহার সম্বন্ধে আল্লাহ্‌তা’লার ফয়সালা চূড়ান্ত হইয়া যায় যে, উহা কার্যে পরিণত করা হউক তখন ইহাকে ‘ক্বদর’ বলা হয় । ঈসা (আঃ)-এর জন্ম পিতা ছাড়া হওয়া আল্লাহ্‌র ফয়সালা ছিল। যেমন পুরাতন নিয়মে বলা হইয়াছেঃ ‘দেখ এক কন্যা (বা এক কুমারী) গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল (আমাদের সহিত ঈশ্বর) রাখিবে’ (যিশাইয়-৭ঃ১৪)।