কথা বলা হইতে বিরত থাকা এবং আল্লাহ্তা’লার স্মরণে ও হাম্দে নিবিষ্ট থাকার জন্য যাকারিয়্যা (আঃ)-এর উপর এই আদেশ তাঁহার নিঃশেষিত দৈহিক শক্তি পুনরুদ্ধার করার জন্য এক আধ্যাত্মিক উপকরণ স্বরূপ ছিল। বাইবেলের নতুন নিয়মে উল্লেখিত মতে খোদার কথায় অবিশ্বাস করার শাস্তি স্বরূপ তাঁহার বাক্-শক্তি রহিত হইয়াছিল (লুক-১ঃ২০-২২)। কিন্তু ইহা ঠিক নহে ।