১৭৪০

আল্লাহ্‌তা’লার প্রেরিত নবীগণকে বারবার প্রত্যাখ্যান করায় ইহুদী জাতির প্রতি বাইবেলের ভবিষ্যদ্বাণী ও ঐশী-হুশিয়ারী হইতে হযরত যাকারিয়্যা (আঃ) বুঝিতে পারিয়াছিলেন যে, নবুওয়াতের ধারা শীঘ্র হযরত ইসহাকের বংশ হইতে হযরত ইসমাঈলের বংশে স্থানান্তরিত হইয়া যাইবে । এই জন্য তিনি (যাকারিয়্যা) তাঁহার অভিব্যক্তি প্রকাশে এক ধার্মিক পুত্রের জন্ম লাভের উদ্দেশ্যে প্রার্থনা করিলেন ।