‘গুলামুন’ অর্থ কিশোর বা যুবক, স্বপ্নে বা কাশ্ফে দেখিলে অর্থ হয় অজ্ঞতা, শক্তি ও পশু-বৃত্তি। আয়াতে ‘তাহার পিতামাতা’ হইতেছে দেহ এবং আত্মা। কারণ উৎস (বা পিতা-মাতা) হইতেই সন্তান গুণাবলী প্রাপ্ত হয়। ইসলামের শিক্ষানুযায়ী, মানুষ প্রকৃতিগতভাবেই সদ্গুণের প্রতি অনুরক্ত। বিশ্বাসীগণ আকস্মিক শক্তি বা উত্তেজনার টানে পাপাচারের প্রতি আকৃষ্ট হইতে পারে যাহা কিশোরের প্রতিরূপ। ইসলাম এই সকল আকস্মিক উত্তেজনা সমূলে উৎপাটন করে এবং দেহ ও আত্মার মিলিত মানুষকে হিতকর পথে তাহার অন্তর্নিহিত শক্তি বিকশিত করার জন্য ছাড়িয়া দেয় এবং এইভাবে মানবজীবনের উচ্চ উদ্দেশ্য সিদ্ধ হয়।