১৬৪৯

যাহারা তন্ত্র-মন্ত্র বা যাদুবিদ্যাতে বিশ্বাস করে, প্রথমে তাহাদিগকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানানো হয় যে, তাহাদের সাহায্যের জন্য সমস্ত গুপ্ত আত্মা (প্রেত), যাহাদের নিকট হইতে তাহারা আধ্যাত্মিক জ্ঞান পাওয়ার দাবী করে, তাহাদিগকে ডাকিয়া আনা উচিৎ। এই চ্যালেঞ্জ কুরআন পাকের ঐশী উৎস হওয়ার অস্বীকারকারী সকল যুগের সকল মানুষের জন্য সমভাবে প্রযোজ্য।