১৫৭৩

এই আরবী শব্দগুচ্ছ তিন প্রকার ব্যাখ্যা সাপেক্ষ, যথাঃ (১) যেহেতু একদল (অমুসলিম) অন্যদল (মুসলমান) হইতে অধিক শক্তি ও সম্পদশালী; অর্থাৎ মুসলমানগণ কর্তৃক অধিকতর শক্তিশালী দলের বিরুদ্ধে পাহারার উদ্দেশ্যে সন্ধি স্থাপনের মাধ্যমে সময় ও সুযোগের প্রতীক্ষা করা যেই পর্যন্ত না তাহারা সন্ধি ভঙ্গ করার মত যথেষ্ট শক্তির অধিকারী হয়; (২) পাছে একদল (অমুসলমানগণ) অন্য দল (মুসলমান) হইতে বেশী সম্পদ ও শক্তির অধিকারী না হইয়া যায় এই ভয়ে (সন্ধি করা); (৩) যেন একদল (মুসলমান) অপরদল (অমুসলিম) হইতে অধিক শক্তি অর্জন করিতে পারে। মোটকথা অমুসলমানদের সাথে মুসলমানগণ এই উদ্দেশ্যে যেন সন্ধি স্থাপন না করে যে, এই সন্ধির সুযোগে তাহারা নিজেদের শক্তি-সামর্থ্য বৃদ্ধি করিবে এবং যখন নিজদিগকে অমুসলমানগণ হইতে বেশী শক্তিশালি পাইবে তখন সন্ধি ভঙ্গ করিবে।