জাবাল(পাহাড়)- বহুবচনে জিবাল যাহার আলংকারিক অর্থ (১) গোত্র বা গোষ্ঠির নেতা; (২) সমসাময়িক লোকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্বান ব্যক্তি; (৩) ভীষণ দুঃখ, ক্লেশ, দুর্যোগ (আকরাব)। এখানে তফসীরাধীন বাক্যাংশের অর্থ হইতে পারে যে, সকল কঠিন সমস্যা, মানুষকে যে সবের সম্মুখীন হইতে হয় কুরআন করীম উহার সমাধান দেয়; ইহাও হইতে পারে যে, ইহা (কুরআন) সব পুরাতন নিয়মাবলী রদ করিয়াছে এবং নানা প্রকার মানবিক সমস্যাবলী সমাধানে এক নূতন পথ উন্মুক্ত করিয়াছে।