১৪২০

এই আয়াতের দুই অর্থ হইতে পারেঃ (১) তোমরা দেখিতে পাও আকাশসমূহ স্তম্ভ ব্যতিরেকে দাঁড়াইয়া আছে; (২) আকাশ এমন স্তম্ভের উপর দণ্ডায়মান নহে যাহা তোমরা দেখিতে পার, অর্থাৎ উহাদের অবলম্বন রহিয়াছে কিন্তু তোমরা দেখিতে পাও না। শাব্দিক অর্থে এই আয়াতের অর্থ দাঁড়ায় আকাশমণ্ডলী বিনা স্তম্ভেই দণ্ডায়মান রহিয়াছে। আলংকারিক বা রূপক অর্থে নভোমণ্ডলে যাহা কিছু যথা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্ররাজি অবলম্বনের উপর দণ্ডায়মান, কিন্তু পার্থিব মানব-চক্ষে উহা দৃষ্টি গোচর হয় না—দৃষ্টান্ত স্বরূপ মাধ্যাকর্ষণ শক্তি বা চুম্বক শক্তি বা গ্রহরাজির বিশেষ গতিবিধি বা অন্যান্য উপাদান বা উপকরণ যাহা বিজ্ঞান অদ্যাবধি আবিষ্কার করিয়াছে বা ভবিষ্যতে যাহা আবিষ্কৃত হইবে।

Visitor Edits

January 1, 2026 12:43 pmApproved