১৪১৮

নবীগণের শত্রুদের পাপাচার এবং বিরোধীতা ক্রমশঃ বৃদ্ধি পাইয়া এমন এক পর্যায়ে গিয়া পৌঁছে যখন নবীগণ ভাবিতে শুরু করেন যে, যাহাদের অদৃষ্টে ছিল তাহারা পূর্বেই ঈমান আনিয়াছ । তাঁহার প্রতি অবশিষ্ট লোকদের ঈমান আনার ব্যাপারে তাহারা নিরাশ হইয়া যান। কিন্তু নবীগণ আল্লাহ্‌তা’লার করুণা এবং সাহায্যের ব্যাপারে কখনো নিরাশ হন না (১৫ ঃ৫৭)। অপর দিকে তাঁহাদের বিরুদ্ধবাদীরা ঐশী আযাব আসিতে বিলম্ব দেখিয়া, নিরাপদ মনে করিয়া ভাবিতে আরম্ভ করে যে, কোন আযাবই তাহাদের উপর আসিবে না, এবং নবীদের চূড়ান্ত বিজয় ও শত্রুদের ব্যর্থ মনোরথ হওয়ার ভবিষ্যদ্বাণীসমূহ ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নহে।

Visitor Edits

January 1, 2026 12:39 pmApproved