১৪০০

বাইবেলের মতে তাহাদের মধ্যে চতুর্থ ভাই ‘যুদা বা ইহূদা’—সর্বজ্যেষ্ঠ রুবিন নহে—বেনজামীনকে ছাড়িয়া পিতার নিকট ফিরিয়া যাইতে অস্বীকার করিল। কুরআন করীমে ‘কবীর’ শব্দ ব্যবহৃত হইয়াছে যাহার অর্থ বড় বা ‘বয়োজ্যেষ্ঠ’ এবং ‘আকবার’ শব্দ ব্যবহার করা হয় নাই যাহার অর্থ ‘সর্বাপেক্ষা বড় বা সর্বজ্যেষ্ঠ’। অতএব, যুদা বা ইহূদা ছিল ইয়াকুব (আঃ)-এর চতুর্থ পুত্র এবং হযরত ইউসুফ (আঃ)-এর জ্যেষ্ঠ ভ্রাতা। তাছাড়া কবীর অর্থ বড় বা জ্যেষ্ঠ, নেতা এবং সম্মানে বা মর্যাদায় বড় এবং শেষোক্ত অর্থেই এই আয়াতে শব্দটি (কবীর) ব্যবহৃত হইয়াছে। অতএব, ইহা ইহূদাকে বুঝাইতেছে, রুবিনকে নহে । পিতা হযরত ইয়াকুব (আঃ)-এর নজরে ইহূদা বা যুদা রুবিনের তুলনায় বেশী প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছিল (আদি-৪০ ঃ৮-১০)।

Visitor Edits

December 30, 2025 1:48 pmApproved