১৪

একজন সত্যিকারের মো’মেন বা বিশ্বাসী সত্য ও সোজা পথ পাইয়াই সন্তুষ্ট থাকিতে পারে না, কিংবা ধর্মপরায়ণতার কিছু কিছু কাজকর্ম করিয়াই ক্ষান্ত হইতে পারে না। সে বহু উচ্চস্তরে তাহার গন্তব্য নির্ধারণ করে এবং এমন উর্ধস্তরে গিয়া পৌঁছিতে চায়, যেখানে পৌছিলে আল্লাহ্ তাঁহার বান্দার উপরে আর্শীবাদ ও অনুগ্রহরাজি বর্ষণ করিতে আরম্ভ করেন। আল্লাহ্‌তা’লার মনোনীতগণের উপর বর্ষিত ঐশী অনুগ্রহ সমূহের দৃষ্টান্ত তাহার চোখের সম্মুখে ভাসিতে থাকে এবং তাহাকে প্রেরণা যোগায়। ইহাতেও সে পরিতৃপ্ত হয় না। সে অবিরাম চেষ্টা করে এবং প্রার্থনাও করিতে থাকে, যাহাতে সে নিজেও পুরস্কারপ্রাপ্ত ও মনোনীতগণের অন্তর্ভুক্ত হইয়া তাহাদেরই একজন বলিয়া গণ্য হইতে পারে। এই পুরস্কারপ্রাপ্তগণের উল্লেখ ৪ঃ৭০ আয়াতে রহিয়াছে। প্রার্থনাটি কোন বিশিষ্ট অনুগ্রহের জন্য নহে, সাধারণভাবে সকল অনুগ্রহের জন্যই। তবে, প্রার্থনাকারী আল্লাহ্‌তা’লাকে যখন সকাতরে ডাকে, তখন তাঁহার কাছে উচ্চতম আধ্যাত্মিক অনুগ্রহ লাভের প্রত্যাশায়ই প্রাণভরা মিনতি ও প্রার্থনা জানায়। ইহা একমাত্র আল্লাহ্‌তা’লার উপর নির্ভর করে, তিনি প্রার্থনাকারীকে কি ধরণের অনুগ্রহ দ্বারা ভূষিত ও পুরস্কৃত করিবেন এবং কে কোন ধরণের পুরস্কারের যোগ্য বলিয়া বিবেচিত হইবে।

Visitor Edits

January 28, 2026 5:41 amPending Review
একজন সত্যিকারের মো’মেন বা বিশ্বাসী সত্য ও সোজা পথ পাইয়াই সন্তুষ্ট থাকিতে পারে না, কিংবা ধর্মপরায়ণতার কিছু কিছু কাজকর্ম করিয়াই ক্ষান্ত হইতে পারে না। সে বহু উচ্চস্তরে তাহার গন্তব্য নির্ধারণ করে এবং এমন উর্ধস্তরে গিয়া পৌছিতে চায়, যেখানে পৌছিলে আল্লাহ্ তাঁহার বান্দার উপরে আর্শীবাদ ও অনুগ্রহরাজি বর্ষণ করিতে আরম্ভ করেন। আল্লাহ্‌তা’লার মনোনীতগণের উপর বর্ষিত ঐশী অনুগ্রহ সমূহের দৃষ্টান্ত তাহার চোখের সম্মুখে ভাসিতে থাকে এবং তাহাকে প্রেরণা যোগায়। ইহাতেও সে পরিতৃপ্ত হয় না। সে অবিরাম চেষ্টা করে এবং প্রার্থনাও করিতে থাকে, যাহাতে সে নিজেও পুরস্কারপ্রাপ্ত ও মনোনীতগণের অন্তর্ভুক্ত হইয়া তাহাদেরই একজন বলিয়া গণ্য হইতে পারে। এই পুরস্কারপ্রাপ্তগণের উল্লেখ ৪ঃ৭০ আয়াতে রহিয়াছে। প্রার্থনাটি কোন বিশিষ্ট অনুগ্রহের জন্য নহে, সাধারণভাবে সকল অনুগ্রহের জন্যই। তবে, প্রার্থনাকারী আল্লাহ্‌তা’লাকে যখন সকাতরে ডাকে, তখন তাঁহার কাছে উচ্চতম আধ্যাত্মিক অনুগ্রহ লাভের প্রত্যাশায়ই প্রাণভরা মিনতি ও প্রার্থনা জানায়। ইহা একমাত্র আল্লাহ্‌তা’লার উপর নির্ভর করে, তিনি প্রার্থনাকারীকে কি ধরণের অনুগ্রহ দ্বারা ভূষিত ও পুরস্কৃত করিবেন এবং কে কোন্ ধরণের পুরস্কারের যোগ্য বলিয়া বিবেচিত হইবে।