১৩৮০

ইহার ব্যাখ্যা এই হইতে পারে যে, যখন সেই রমনীকুল হযরত ইউসুফ (আঃ)-কে দেখিল তখন তাহারা তাঁহার পবিত্র, নিষ্পাপ ও সৌম্যমূর্তিময় চেহারা দেখিয়া বিস্ময়-বিহ্বল হইয়া অন্যমনস্কভাবে হস্তস্থিত ছুরিদ্বারা ফলের পরিবর্তে নিজেদের হাত কাটিয়া বসিল। অথবা এই বাক্য মহিলাদের বিস্ময়াভিভূত হওয়ার অবস্থার চিত্রাংকন বলা যাইতে পারে। আরবী বাগ্‌ধারায় ‘আয্‌যুল আনামেলে’ (অর্থ দাঁতে আঙ্গুল কাটা) বিস্ময় বা হতবাক প্রকাশার্থেও ব্যবহৃত হইয়া থাকে, এবং যেহেতু কোন কোন সময় বস্তুর নাম উহার অংশ বিশেষকেও বুঝাইয়া থাকে, সেইরূপে এখানে হাত শব্দ দ্বারাও হাতের আঙ্গুল বুঝায়। তালমুদ কিতাবে উল্লেখ রহিয়াছেঃ মেহমানদের কমলা লেবু দেওয়া হইয়াছিল এবং তাহারা (মহিলাগণ) যোসেফের (হযরত ইউসুফ-আঃ) প্রতি তাকাইয়া সম্পূর্ণরূপে বিমোহিত হইয়া গেল এবং অন্যমনস্ক হইয়া কেহ কেহ নিজের হাতের আঙ্গুল কাটিয়া বসিল (যিউ এনসাইক ও তালমুদ)।

Visitor Edits

December 30, 2025 1:07 pmApproved