পরবর্তী আয়াতসমূহে উল্লেখিত হযরত নূহ, মূসা এবং ইউনুস (আলাইহিমুস সালাম)—এই তিন নবীর সম্পর্কে বর্ণনাগুলি মনযোগের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করিয়া দেখা যায় যে, তাঁহাদের জীবনী মহানবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনে প্রতিফলিত হইয়াছে। তিনি মক্কাতে হযরত নূহ (আঃ) মদীনায় হযরত মূসা (আঃ) এবং বিজয়ীবেশে মক্কায় হযরত ইউনুস (আঃ)-এর ভূমিকা পালন করিয়াছেন। ইহা সম্পূর্ণরূপে প্রতিপন্ন হয় যে, কুরআন শরীফে উদ্ধৃত নবীগণ সম্পর্কিত বর্ণনা ও বৃত্তান্ত শুধু কিস্সা কাহিনী নহে, বরং এইগুলি নবী করীম (সাঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্বন্ধে ভবিষ্যদ্বাণীরূপে বর্ণনা করিয়াছে, যাহা তাঁহার জীবনে সংঘটিত হওয়ার ছিল।
Visitor Edits
পরবর্তী আয়াতসমূহে উল্লেখিত হযরত নূহ, মূসা এবং ইউনুস (আলাইহিমুস সালাম)—এই তিন নবীর সম্পর্কে বর্ণনাগুলি মনযোগের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করিয়া দেখা যায় যে, তাঁহাদের জীবনী মহানবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনে প্রতিফলিত হইয়াছে। তিনি মক্কাতে হযরত নূহ (আঃ), মদীনায় হযরত মূসা (আঃ) এবং বিজয়ীবেশে মক্কায় হযরত ইউনুস (আঃ)-এর ভূমিকা পালন করিয়াছেন। ইহা সম্পূর্ণরূপে প্রতিপন্ন হয় যে, কুরআন শরীফে উদ্ধৃত নবীগণ সম্পর্কিত বর্ণনা ও বৃত্তান্ত শুধু কিস্সা কাহিনী নহে, বরং এইগুলি নবী করীম (সাঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্বন্ধে ভবিষ্যদ্বাণীরূপে বর্ণনা করিয়াছে, যাহা তাঁহার জীবনে সংঘটিত হওয়ার ছিল।