১২৬১

এই আয়াত পাঁচটি অত্যন্ত অকাট্য যুক্তি দ্বারা প্রমাণ করিয়াছে যে, পবিত্র কুরআন আল্লাহ্‌তা’লার বাণীঃ (ক) ইহার বিষয়বস্তু এমন যাহার জ্ঞান মানুষের ক্ষমতার উর্ধ্বে এবং যাহা একমাত্র আল্লাহ্ই প্রকাশ করিতে পারেন, (খ) পূর্ববর্তী নবীগণের ভবিষ্যদ্বাণীসমূহের পূর্ণতা এই প্রমাণ বহন করে যে, ইহার উৎস আল্লাহ্‌তা’লা, (গ) পূর্ববর্তী কিতাবের শিক্ষাকে কুরআন এরূপ স্পষ্ট ও বিশদভাবে ব্যাখ্যা বা বোধগম্য করিয়াছে, যাহা অন্য কোন কিতাবই করে নাই, (ঘ) কুরআন ঐশী গ্রন্থ হওয়ার প্রয়োজনীয় যুক্তি-প্রমাণ ইহার মধ্যেই সন্নিবিষ্ট এবং বাহিরের কোন ব্যক্তি বা কিতাবের সাহায্য বা সমর্থন ইহার সত্যতা নিরূপণের জন্য অনাবশ্যক, (ঙ) পূর্ববতী গ্রন্থসমূহের মোকাবেলায় এই পবিত্র কিতাব সকল অবস্থায় সকল মানুষের নৈতিক চাহিদা ও প্রয়োজন সন্তোষজনকভাবে পূরণ করে।

Visitor Edits

January 26, 2026 4:41 pmPending Review
এই আয়াত পাঁচটি অত্যন্ত অকাট্য যুক্তি দ্বারা প্রমাণ করিয়াছে যে, পবিত্র কুরআন্ আল্লাহ্‌তা’লার বাণীঃ (ক) ইহার বিষয়বস্তু এমন যাহার জ্ঞান মানুষের ক্ষমতার উর্ধ্বে এবং যাহা একমাত্র আল্লাহ্ই প্রকাশ করিতে পারেন, (খ) পূর্ববর্তী নবীগণের ভবিষ্যদ্বাণীসমূহের পূর্ণতা এই প্রমাণ বহন করে যে, ইহার উৎস আল্লাহ্‌তা’লা, (গ) পূর্ববর্তী কিতাবের শিক্ষাকে কুরআন এরূপ স্পষ্ট ও বিশদভাবে ব্যাখ্যা বা বোধগম্য করিয়াছে, যাহা অন্য কোন কিতাবই করে নাই, (ঘ) কুরআন ঐশী গ্রন্থ হওয়ার প্রয়োজনীয় যুক্তি-প্রমাণ ইহার মধ্যেই সন্নিবিষ্ট এবং বাহিরের কোন ব্যক্তি বা কিতাবের সাহায্য বা সমর্থন ইহার সত্যতা নিরূপণের জন্য অনাবশ্যক, (ঙ) পূর্ববতী গ্রন্থসমূহের মোকাবেলায় এই পবিত্র কিতাব সকল অবস্থায় সকল মানুষের নৈতিক চাহিদা ও প্রয়োজন সন্তোষজনকভাবে পূরণ করে।