এই আয়াতের মধ্যে কতিপয় গুরুত্বপূর্ণ সত্য নিহিতঃ (ক) পুণ্যের পুরস্কার বহুগুণ (পূর্ববর্তী আয়াত দেখুন),আর পাপের প্রতিদান সমপরিমাণঃ (খ) যাহারা আল্লাহ্র বিধান লঙ্ঘন করে তাহারা উচ্চ আদর্শের অনুপ্রেরণা লাভে এবং মহৎ উচ্চাকাঙ্খা হইতে নিবৃত্ত হইয়া যায় এবং উদ্যম হারাইয়া ফেলে এবং তাহাদের মধ্যে নেতৃত্বদানের উচ্চাভিলাষ থাকে না এবং কেবল অন্যের অনুকরণে অভ্যস্ত হইয়া পড়ে, (গ) এইরূপ অবস্থায় পতিত হইয়া এবং আল্লাহ্তা’লার অসন্তুষ্টি অর্জন করতঃ তাহারা বিপদাদিতে আল্লাহ্তা’লার সাহায্য সহায়তা হইতে বঞ্চিত হয়; (ঘ) অসাধু লোকের অন্যায় অবিচার এবং পাপ কর্মসমূহ দীর্ঘদিন গোপন থাকিতে পারে না—আগে হউক বা পরে হউক প্রকাশ হইয়াই পড়ে।
Visitor Edits
এই আয়াতের মধ্যে কতিপয় গুরুত্বপূর্ণ সত্য নিহিতঃ (ক) পুণ্যের পুরস্কার বহুগুণ (পূর্ববর্তী আয়াত দেখুন),আর পাপের প্রতিদান সমপরিমাণ; (খ) যাহারা আল্লাহ্র বিধান লঙ্ঘন করে তাহারা উচ্চ আদর্শের অনুপ্রেরণা লাভে এবং মহৎ উচ্চাকাঙ্খা হইতে নিবৃত্ত হইয়া যায় এবং উদ্যম হারাইয়া ফেলে এবং তাহাদের মধ্যে নেতৃত্বদানের উচ্চাভিলাষ থাকে না এবং কেবল অন্যের অনুকরণে অভ্যস্ত হইয়া পড়ে; (গ) এইরূপ অবস্থায় পতিত হইয়া এবং আল্লাহ্তা’লার অসন্তুষ্টি অর্জন করতঃ তাহারা বিপদাদিতে আল্লাহ্তা’লার সাহায্য সহায়তা হইতে বঞ্চিত হয়; (ঘ) অসাধু লোকের অন্যায় অবিচার এবং পাপ কর্মসমূহ দীর্ঘদিন গোপন থাকিতে পারে না—আগে হউক বা পরে হউক প্রকাশ হইয়াই পড়ে।