এই আয়াত এইরূপ নীতি প্রতিষ্ঠিত করে যে, যে সকল মুসলমান একই দেশে এবং একই প্রশাসনের অধীনে বাস করে, তাহারা মুহাজির অধিবাসী হউক বা আনসার অধিবাসী হউক, প্রয়োজনের সময় একে অন্যের সাহায্য সহায়তা করিতে বাধ্য। কিন্তু যে সকল মুসলমান মুসলমান-অধ্যুষিত দেশে হিজরত করে না, পার্থিব বিষয়ে তাহারা পূর্বোল্লিখিত সাহায্যের উপর কোন অধিকার রাখে না। কিন্তু ধর্মের কারণে যদি নির্যাতিত হয়, সেমতাবস্থায় তাহাদিগকে অবশ্যই সাহায্য করিতে হইবে। তবে যদি তাহারা শান্তি-চুক্তিতে আবদ্ধ অমুসলমান সরকারের অধীনে অধিবাসী হয়, সেই অবস্থায় তাহারা কোন প্রকার সাহায্য সহযোগিতা পাইবে না, এমন কি ধর্মীয় ব্যাপারেও নহে, এবং এমতাবস্থায় মুসলমানদের জন্য একমাত্র খোলা পথ অমুসলমান দেশ হইতে হিজরত করা।
Visitor Edits