১০৭৮

“সাহিব” (অর্থ সংগী, সাথী) শব্দের মধ্যে যেমন রসূলে করীম (সাঃ)-এর বিরুদ্ধে আনীত পাগলামীর অভিযোগ খণ্ডন করা হইয়াছে, ইহাতে মক্কাবাসীদের প্রতিও প্রচ্ছন্ন তিরস্কার নিহিত রহিয়াছে। তাহাদিগকে বলা হইয়াছে যে, নবী করীম (সাঃ) তাহাদের সহচর, তিনি তাহাদের মধ্যে বসবাস করিয়াছেন, তাহাদের মধ্যেই চলা-ফেরা করিয়াছেন এবং দীর্ঘকাল যাবৎ তাহারা তাঁহার সম্বন্ধে অবহিত। কাজেই সেরূপ কিছু হইলে তাহারা সহজেই বুঝিতে পারিত। কিন্তু তাহারা তো তাহাদের অন্তরের অন্তঃস্থলে স্থির নিশ্চিত যে, নবী করীম (সাঃ)-এর মধ্যে পাগলামীর কোন কিছুই নাই।